Current Events being Organised
২৯ শে এপ্রিল ২০২২ তারিখ, শুক্রবার, মহাপ্রকাশ মঠ থেকে বিবেকানন্দ আদর্শ A. P. স্কুল, বাদামতলা মোড়, সোনারপুরে ১০০ জন ছাত্র ছাত্রীদের মধ্যে খাদ্য বিতরণ করা হচ্ছে। মানব সেবার দ্বারাই ঈশ্বরের সেবা হয়, এই আদর্শে অনুপ্রাণিত হয়ে, মহাপ্রকাশ মঠ থেকে উক্ত উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রী ১০৮ দয়াল বাবার কিছু শিষ্য এই মহৎ কাজের ব্যয় ভার বহন করছেন। কিন্তু তাঁরা নাম প্রকাশে অনিচ্ছুক। আজ বহু বছর যাবৎ মহাপ্রকাশ মঠ নানা রকম মানব সেবা মূলক কর্মযজ্ঞে উদ্যোগী হয়ে চলেছে। জয় গুরু 🙏🙏🙏
